জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফারইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা ও রক্তদান কর্মসূচি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এর তত্ত্বাবধানে এফআইইউ ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় উক্ত রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।

(এসএএম/ ২৬ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)