জেনেক্স ইনফোসিসের সঙ্গে রবির গ্রাহক পরিসেবা চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে গ্রাহক পরিসেবা চুক্তি করেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনেক্স ইনফোসিস লিমিটেডের আইএসপি লাইসেন্স ব্যবহার করে রবির গ্রাহকদের সেবা প্রদানের চুক্তি হয়েছে কোম্পানি দু’টির মধ্যে। রবির গ্রাহকদের অফার ও সেল মাল্টি প্লে সার্ভিস প্রদান করা হবে জেনেক্স ইসফোসিস লিমিটেডের লেইসেন্স ব্যবহারের মাধ্যমে করা এ চুক্তির মেয়াদ ৫ বছরের জন্য অনুমোদন হয়েছে।
চুক্তি বাস্তবায়নে আয় বাড়বে বলে আশা করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
(এমআইআর/ ০৩ সেপ্টেম্বর ২০১৯)



