এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিগত বছরের ন্যায় এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের

সিদ্ধান্ত নিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৬৯৫তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিগত বছরের ন্যায় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ উপলক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

(এসএএম/ ০৩ সেপ্টেম্বর ২০১৯)

 

 


Comment As:

Comment (0)