ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর রাজশাহী জোনের গ্রাহক সমাবেশ ২২ এপ্রিল ২০১৭, শনিবার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন।

ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন।

ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মোঃ ফাইজুল কবির বক্তব্য রাখেন।

গ্রাহকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সাকুরা সিল্কের মোঃ সদর আলী, নবাব ফুড প্রোডাক্টসের মোঃ আলী আকবর, মিনু বুটিকসের তাহমিনা আক্তার মিনু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মঈনুদ্দিন প্রমুখ। ব্যাংকের উদ্ধর্তন নির্বাহীবৃন্দ, রাজশাহী জোনের অন্তর্গত ১৯টি শাখার নির্বাচিত ৪ শতাধিক গ্রাহক সমাবেশে অংশগ্রহণ করেন।

(এসএএম/ ২৩ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)