ন্যাশনাল হাউজিং থেকে সহজ শর্তে হোম লোন পাবেন আনোয়ার ল্যান্ডমার্কের ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্ক এর ফ্ল্যাট ক্রেতারা স্বল্প সময়ে ও সহজ শর্তে ন্যাশনাল হাউজিং থেকে হোম লোন সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আনিছুজ্জামান ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নূর-ই-আলম সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং এর মার্কেটিং বিভাগের প্রধান আবদুল বাতেন, মতিঝিল শাখার প্রধান মো. নজরুল ইসলাম এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের সিনিয়র জিএম এম হক ফয়সাল, ডিজিএম খায়রুল বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)