শার্শায় ২৯ স্থানে শারদীয় দুর্গাপূজার আয়োজন

মনিরুল ইসলাম মনি, বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  শার্শায় এবার ২৯ স্থানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

গত বছর এর সংখা ছিল ৩০টি। শার্শার হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি এলাকায় আভ্যন্তরীন দ্বন্ধ মিটে যাওয়ায় এ বছর ১টি কমেছে।

সরেজমিনে দেখা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর সভায় মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়। বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করে কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কয়েক স্থানে প্রতিমাগুলোতে অলংকার ও রং এর কাজ সামান্য বাকি আছে। যা দু/এক দিনের মধ্যেই শেষ হবে।

এ বছর শার্শা উপজেলায় ২৯টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা হবে। এর মধ্যে রয়েছে শার্শায় ২৫টি ও বেনাপোল পৌর সভায় ৪টি। শার্শার ১নং ডিহি ইউনিয়নে কোনবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর শার্শার লক্ষনপুর ইউনিয়নে ২ স্থানে, বাহাদুরপুর ২টি, পুটখালি ৪টি, গোগা ২টি, কায়রা ৩টি, বাগআঁচড়া ২টি, উলাশী ১টি ও বেনাপোল পৌর সভায় ৪টি স্থানে পুজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে শার্শা ও বেনাপোল পূজা উৎযাপন পরিষদেও সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস বলেন, এ বছর শার্শা ও বেনাপোলে ২৯টি স্থানে শারদীয় দূর্গা পূজা হবে। তিনি জানান, পূজার জন্য সকল প্রস্তুতি শেষ। এ বছর প্রতিটি পুজা মন্ডপে সরকারী অনুদান হিসেবে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান বলেন, শার্শার সকল পুজা মন্ডপের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনি প্রস্তুত রয়েছে। মন্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্ঠিকারীকে ধরে আইনে সোপর্দ করা হবে। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহীনিকে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, পুজা মন্ডপ গুলোতে সার্ভিক নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহীনির সাথে আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশ, সেচ্ছাসেবক টিম, মোবাইল টিম থাকবে।

(এসএইচআর/ এসএএম/ ২৯ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)