‘পুঁজিবাজারে খুব দ্রুত ধনী হওয়ার মানসিকতা থেকে রেবিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনিয়োগ করে খুব দ্রুত ধনী হওয়ার মানসিকতা থেকে রেবিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এনড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো: রেজাউল করিম। এছাড়া লোকসান মেনে নেওয়ার মানসিকতা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২১০৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘প্রোটেকশন অব কাষ্টমার ইন্টারেস্ট থ্রো কমপ্লায়েন্স’ শীর্ষক এক ওয়ার্কশপে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনকালে এমন মন্তব্য করেন তিনি।

রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে খুব দ্রুত ধনী হওয়ার মানসিকতা থেকে রেবিয়ে আসতে হবে। এখানে যেমন আকর্ষণীয় লাভের সুযোগ রয়েছে, তেমনি লেকসানেরও ঝুঁকি রয়েছে। তাই লোকসানকে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। এছাড়া এ বাজারে লংটার্ম বিনিয়োগের চিন্তা নিয়ে আসতে হবে। পাশাপাশি, বিনিয়োগের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও সামর্থ্ বিবেচনায় রেখে ঝুঁকি ও রিটার্ণ বিবেচনায় নিয়ে বিনিয়োগ করতে হবে।

কর্মশলায় অংশ্রগ্রহনকারী বিভিন্ন স্টেকহোল্ডারদের অথরাইজড প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিনিয়োগকারীদের ভুল তথ্য দেবেন না। এছাড়া ইনসাইডারও হওয়া যাবে না। আমাদের রুলস রেগুলেশনে বাজারসংশ্লিষ্ট সকলের রুলস সম্পর্কে, তার সীমাবদ্ধতা সম্পর্কে নির্দিষ্ট করে দেওয়া আছে। আপনার আইন-কানুন বা বিধি-বিধান সম্পর্কে শিক্ষিত ও সচেতন থাকতে চেষ্ঠা করবেন। আপনাদের সকলের চেষ্ঠায় পুঁজিবাজারে সচ্ছতা ও জবাবদিহীতা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় চেয়ারপার্সন ছিলেন বিএসইসির কমিশনার খোন্দকার কামালুজ্জামান। আর প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান, আর এ অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক রোকসানা চৌধুরী।

৩০ সেপ্টেম্বর থেকে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৯ হিসাবে পালন করা হবে। বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন্স অব সিকিউরিটিজ কমিশন্স (আইওএসকো) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) বিগত ২০১৭ সাল থেকে পালন করে আসছে বিএসইসি।

(এসএএম/ ৩০ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)