‘পুঁজিবাজারে যে যত বেশি এনালাইসিস করে বি‌নি‌য়োগ কর‌বে, সেই তত বেশি লাভবান হ‌বে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে যে যত বেশি এনালাইসিস করে বি‌নি‌য়োগ কর‌বে, সেই তত বেশি  লাভবান হ‌বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তাই পুঁজিবাজারে বিনিয়োগের আগে  সংশ্লিষ্ট কোম্পানি বা ফান্ডটি সম্পর্কে সব তথ্য জেনে ও বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ  লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড  আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে   তিনি এসব কথা বলেন।

শনিবার (৫ অক্টোবর)   রাজধানীর মতিঝিলে লংকাবাংলা সিকিউরিটিজের কার্যালয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে বি‌নি‌য়ো‌গের ক্ষে‌ত্রে একজন লাভবান হ‌লে অন্য একজনের লোকসান হ‌বেই। য‌দি কেউ শুধু লাভ ক‌রে আর লোকসান মেনে নিতে পারে না সে প্রকৃতপ‌ক্ষে বি‌নি‌য়োগকারীই‌ না।

তিনি বলেন, এই বাজারে দ্রুত বড়লোক হওয়ার চিন্তা-ভাবনা বাদ দিতে হবে। স্মার্ট বি‌নি‌য়োগকারী হ‌তে হ‌লে বি‌নি‌য়োগের সম্প‌র্কে ভালোভাবে জে‌নে বু‌ঝে বি‌নি‌য়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং লংকাবাংলার প্রধান নির্বাহী পরিচালক সাফায়েত রেজা। এছাড়াও অনুষ্ঠানে লংকাবাংলার বিনিয়োগকারী,লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৫ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)