জেনেক্স ইনফোসিসের সাথে গ্রামীণফোনের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে অপর তালিকাভূক্ত কোম্পানি গ্রামীণফোনের একটি  সার্ভিস চুক্তি সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ তাদের গ্র্রাহকদের মধ্যে সেবার পরিধি বাড়ানোর জন্য এই চুক্তি সম্পন্ন করেছে। গ্রাহকদের সুবিধার্থে কোম্পানিটি  হ্যান্ডসেট, আপ টু ডেট আনুসঙ্গিক ও শীর্ষস্থানীয় পণ্যের বাণিজ্যিক পরিষেবা চালু করতে চায়।

‍চুক্তি অনুযায়ী, গ্রাহকরা জিপি সেন্টার থেকে বড় পরিসরে হ্যান্ডসেটগুলো কিনতে পারবে।

কোম্পানিটি আশা করছে, গ্রাহক সেবা বাড়ানোর মাধ্যমে কোম্পানির মোট আয় বাড়বে।

(এসএএম/ ০৬ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)