বিএসসির ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৪৪ টাকা। এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৫.৬৮ টাকা।
৩০ জুন সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৪.০৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর, সকাল ১১ টায়, মুক্তিযুদ্ধো স্মৃতি মিলনায়োটন গ্যালারী, আইডিইবি ভবন, কাকড়াইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
(এমআইআর/ ১০ অক্টোবর ২০১৯)



