জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ সভা ১৭ অক্টোবর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

(এমআইআর/ ১২ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)