গ্রামীনফোনের পরিচালনা পর্ষদ সভা ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) আর্থিক বিবরনী প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। এলক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভাটি ওইদিন দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

(এসএএম/ ১৪ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)