ড্রাগন সোয়েটারের পর্ষদ সভা ২৯ এপ্রিল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

 

(ইউএম/ ২৪ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)