ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন।

রবিবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল প্রকাশ করেন।

‘ক’ ইউনিটে এ বছর এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ৯৯৬ শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন।

(এমআইআর/ ১৯ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)