নরসিংদীতে স্যামসাং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স ‘স্যামসাং’কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে শিবপুর উপজেলার বড়ইতলায় ফেয়ার ইলেক্টনিক্সের স্যামসাং কারখানায় কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাবেদ আহমেদ সাব্বির (২৬) শিবপুর উপজেলার বংশিরদিয়া গ্রামের আ: মোতালিবের ছেলে।

নিহতের স্বজনদের ভাষ্য, স্যামসাং কোম্পানীর ফ্রিজ প্যাকেজিং বিভাগের হেলপার হিসেবে কর্মরত ছিলেন সাব্বির। প্রতিদিনের মতই কাজে যোগ দেন তিনি, পরে ফ্যাক্টরীর ভিতর কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

স্যামসাং কোম্পানীর এডমিন অফিসার আসাদ শ্রমিক মৃত্যুর ঘটনা স্বীকার করলেও, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু ঘটেনি বলে দাবী করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা তার।

নিহত সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ২১ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)