আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টায় কোম্পানির এ পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একইসঙ্গে সভা থেকে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে পরিচালনা পরিষদ।

(এসএএম/ ২১ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)