বিডিকম অনলাইনের পর্ষদ সভা ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি  বিডিকম অনলাইন লিমিটেড। আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত  আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একইসঙ্গে সভা থেকে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কোম্পানিটি ২০১৮ সালে ১২ শতাংশ  ডিভিডেন্ড দিয়েছিল।

(এসএএম/ ২২ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)