ইলিশায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

মেজবাহ উদ্দিন টুটুল, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ভোলার পূর্ব ইলিশায় জোরপূর্বক জমি দখলের পায়তারা ও নিজের গরু ঘরে আগুন লাগিয়ে জমির মালিকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে গুপ্তমুনসী ৯নং ওর্য়াডে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মোঃ হানিফ রাড়ির ছেলে নুর ইসলাম বলেন, আমার বাবা দাদার ওয়ারিশি সম্পত্তি পেয়ে আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ এ জমি ভোগদখল করে আসছি। বেশ কিছুদিন যাবৎ আমার প্রতিবেশি রাজা মিয়ার ছেলে নুরুল ইসলাম আমার ভোগদখলীয় সুপারির বাগান জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। এ বিষয়ে আমি ইলিশা পুলিশ ফাঁরিতে অভিযোগ করি।

ইলিশা পুলিশ ফাঁড়ির তদন্ত অফিসার বিষটি মীমাংসা করার লক্ষ্যে দুই পক্ষকে বসার জন্য বললে জোর পূর্বক জমিদখলকারী নুরুল ইসলাম একাধিক তারিখ দিতে থাকেন এবং বসতে রাজি হয়নি। মঙ্গলবার সকালে আমি আমার পূর্বপুরুষদের ভোগদখলীয় জমিতে সুপারি পারতে গেলে সেখানে রাজামিয়ার ছেলে নুরুল ইসলাম বাঁধা দেয়। এসময় সে আমার জমির পাশে তার গরুঘরে আগুন দিয়ে দেয় ও তার ঘরে ভাংচুর করে।

তার মেয়ে একজন পুলিশ সদস্য তার ক্ষমতার বলে ভোলা সদর মডেল থানায় অভিযোগ করে পুলিশ সদস্য নিয়ে আসে। পরে পুলিশ দুপক্ষকে কাগজপএ নিয়ে বসার জন্য তারিখ দিয়ে চলে আসে।

স্থানীয় বশির সরদার জানান, আমি দীর্ঘ ২০ বছর যাবৎ এ জমি দেখাশুনা করে আসছি। এতো দিন জমির সুপারি নুর ইসলাম মাস্টারকে দিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে নুরুল ইসলাম তার জমি বলে দাবি করছেন।

এদিকে ফাঁড়ি সূত্র জানায়,   এ বিষয়ে  ফারির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যাটি চেষ্ঠা করছে। আগামী দু/ একদিনের মধ্যে  উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্ঠা চলছে।

( এইচএসআর/ এসএএম/ ২৩ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)