সেরা পরিচালক হিসাবে অস্কার পুরস্কার জিতলেন ড্যামিয়েন শ্যাজেল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৮৯তম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ড্যামিয়েন শ্যাজেল। ‘লা লা ল্যান্ড’ ছবিটি পরিচালনার জন্য এই পুরস্কার পেলেন তিনি। সবচেয়ে কম বয়সে সেরা পরিচালকের পুরস্কার জেতার খেতাব পেয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা।
সেরা পরিচালক বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন- নিস ভিলেন্যুভ (অ্যারাইভাল), মেল গিবসন (হ্যাকশ রিজ), কেনেথ লনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি), ব্যারি জেনকিন্স (মুনলাইট)।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখায় এবিসি নেটওয়ার্ক।
(এসএএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৭)



