জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব করা হয়েছে সাদ এরশাদ এমপিকে।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি সাদ এরশাদ এমপিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(এমআইআর/ ২৮ অ্ক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)