বিডি কমের ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকতাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডি কম লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৬ টাকা্।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায়, নিউ সুগন্ধা কনভেনশন হল, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ নভেম্বর।

(এমএএম/ ২৯ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)