ইনটেক লিমিটেডের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৯ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১০.৭০ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর, সকাল ১০টায়, রাওয়া কনভেনশন সেন্টার, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
(এমএএম/ ২৯ অক্টোবর ২০১৯)



