আমরা টেকনোলজির ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা :  ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৩ টাকা ৬২ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

(এসএএম/ ৩০ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)