আইডিআরএ’র তিন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) তিনটি গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়।
অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদ আইডিআরএ’র নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া যুগ্ম সচিব মো: আশরাফ হোসেনকে নির্বাহী পরিচালক এবং উপসচিব মো: আব্দুস সালাম সোনারকে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান প্রশাসন ও কল্যান শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন স্বাক্ষরে আইডিআরএ’র তিন কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়েছে।
(এসএএম/ ০৪ নভেম্বর ২০১৯)



