বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পর্ষদ সভা ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা।

(এমআইআর/এসএএম/০৫ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)