ঘোড়াশাল বাজারে ৬ স্বর্ণের দোকানে দুর্ধষ ডাকাতি
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল বাজারে ৫ টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে ডাকাতি হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘছে। এসময় প্রায় ১০৯ ভরি স্বর্ণালংকার, ২/৩ শ ভরি রুপা ও নগদ ১৮ লাখ টাকা লুট হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন ২ দোকান কর্মচারি।
দোকানগুলো হলো-মুসলিম জুয়েলার্স, জনতা গহনা, প্রিয় জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, মা শিল্পালয় ও ১টি চালের দোকানের সিন্ধুক এর স্বর্ণালংকার ও নগদ টাকা।
পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১টার দিকে ২০/৩০ জনের একদল অস্ত্রধারী ডাকাত একসাথে বাজারের ৫টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় তারা ডিবি পরিচয়ে দোকানে থাকা লোকজন ও বাজারের পাহারাদারদের ধরে ও মারধোর করে একটি ঘরে আটক রাখে। পরে রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত ৫টি দোকানের তালা ও সিন্ধুক গ্যাসজাত মেশিনে কেটে প্রায় ১০৯ ভরি স্বর্ণ, ২/৩ শ ভরি রুপা ও নগদ ১৮ লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে বাজারের পাশের ঘাট থেকে শীতলক্ষ্যা নদী দিয়ে স্পীডবোটযোগে পালিয়ে যায় তার। পরে বাজার কমিটির লোকজন ও বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
(এসএইচআর/এসএএম/ ০৫ নভেম্বর ২০১৯)



