আমরা নেটওয়ার্কসের পরিচালনা পর্ষদ সভা ১৪ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে প্রথম প্রান্তিকে ১ টাকা ০৭ পয়সা আয় করেছিল।
(এমআইআর/এসএএম/ ১১ নভেম্বর ২০১৯)



