ভোলায় ভুয়া ডাক্তারের অর্থ দন্ড
মেজবাহ উদ্দিন টুটুল, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলার রাজাপুরে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ভোলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান নেতৃত্ব বাজার মনিটরিংকালে রাজাপুরের সালমা ফার্মেসীর ডাক্তার জসিমকে এ জরিমানা করা হয়।
মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে ডাক্তারী করেন জসিম। তার কোন সনদ নেই এবং ডাক্তারী করার মতো কোনো যতাযত অনুমোদনও নেই বলে তাকে ভুয়া ডাক্তার সনাক্ত করে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে চিকিৎসা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।পূনরায় যদি এই প্রতারণা চালিয়ে যায় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলেও তাকে জানানো হয়।
এ সময় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় আবুল কালাম ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ থাকায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, জসিমের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ‘রাজাপুরে মানবিক বিভাগ থেকে পাশ করেও তিনি বিশেষজ্ঞ ডাক্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে এ ধরনের এ্যাকশনে যায় ভোক্তা অিধিকার সংরক্ষণ অধিদপ্তর।
(এমটি/ এসআর/ ১৩ নভেম্বর ২০১৯)



