ইনফরমেশন সার্ভিসের প্রথম প্রান্তিক প্রকাশ

বিনিয়োগবার্ত ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়্যার লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৫ টাকা।

৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.০৮ টাকা।

(এমআইআর/ ১৪ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)