সোনালী ব্যাংক ও আইসিবি’র ডিএমডি বদলি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক মো: মোসাদ্দেক উল আলমকে পদন্নোতি দিয়ে বদলি করেছে সরকার। তিনি এখন থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইসিবি’র ডিএমডির পাশাপাশি সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম সাজেদুর রহমান খানকেও পদন্নোতি দিয়ে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত দুই কর্মকর্তা জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৭৮ হাজার টাকা বেতনে কাজ করবেন।

(এসএএম/ ১২ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)