অগ্নি সিস্টেমের এজিএমের ভেন্যু ও তারিখ পরিবর্তন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা জায়, কোম্পানিটির এজিএম আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায়, সেলিব্রিটি কনভেনশন হল, অটবি সেন্টার, গুলশান-১ এ অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি আগামী ২২ ডিসেম্বর, স্পেক্ট্রা কনভেনশন হল, গুলশান-১ এ এজিএম করার ঘোষণা দিয়েছিল।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছিল কোম্পানিটি।

( এসআর /১৯ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)