চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের ‘পোর্ট এক্সপো’ শুরু বৃহস্পতিবার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো পোর্ট এক্সপো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ এপ্রিল চট্টগ্রাম বন্দরের কারশেডে তা অনুষ্ঠিত এই এক্সপো। বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের নতুন কারশেডে ‘পোর্ট এক্সপো বাংলাদেশ-২০১৭-এর উদ্বোধন করবেন।

বন্দরেই সমৃদ্ধি- এ স্লোগান নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত সেবা-সম্পর্কিত এ আয়োজনে অংশ নিচ্ছে প্রায় শতাধিক প্রতিষ্ঠান।

বন্দর সংশ্লিষ্ট বা বন্দরের ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশের নৌ মন্ত্রনালয়ের আওতাধীন সকল সংস্থা, বন্দর বাবহারকারী, স্টেকহোল্ডার, ট্রেডবডিস এবং নিরাপত্তা সংস্থা সমুহ অংশ গ্রহণ করছে।

এছাড়া মেলায় প্রায় ১০ টির মতো বিদেশি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত এক্সপোর মুক্তমঞ্চে দিনব্যাপী উন্মুক্ত আলোচনা, মতবিনিময়, বিতর্ক প্রতিযোগিতা ও বিনোদন কার্যক্রম এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

২৮ এপ্রিল কর্মসূচির মধ্যে রয়েছে, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের আগমন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা, মতবিনিময়, বিতর্ক প্রতিযোগিতা ও বিনোদন কার্যক্রম।

(এসএএম/ ২৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)