শেয়ার কেনা-বেচা করতে পারবে মার্চেন্ট ব্যাংক ও এমডিরা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মার্চেন্ট ব্যাংক ও তার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে (সিইও) শেয়ার ব্যবসার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার বিএসইসির ৭০৭তম নিয়মিত কমিশন সভায় এ অনুমতি দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
Press_release_707th_21.11.2019
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর সংশোধন প্রস্তাব কিছু পরিবর্তন সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে মার্চেন্ট ব্যাংক ও তার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) তাদের ইস্যু ব্যবস্থাপনায় নিয়োজিত কোম্পানি ছাড়া অন্যসব কোম্পানির শেয়ার কেনা-বেচা করতে পারবে।
(এসএএম/ ২১ নভেম্বর ২০১৯)



