‘সরকারের জনকল্যানমুখী কর্মকান্ডের ফলে গ্রাম এখন শহরে পরিনত হয়েছে’

মেজবাহউদ্দিন টুটুল, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: বর্তমান সরকারের জনকল্যানমুখী কর্মকান্ডে গ্রাম এখন শহরে পরিনত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।

দক্ষিন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিন জয়নগর ইউপি আওয়ামীলীগের সভাপতি একেএম আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ সরকারের সব ধরনের উন্নয়নের সুফল ভোগ করছে, ১০ টাকায় চাল, জেলেদের বিনামূল্যে চাল বিতরণ, ১ কোটি কৃষককে ১০ টাকা একাউন্ট খুলে দিয়ে প্রতি বছরে কৃষি প্রণোদনা তুলে নিচ্ছেন কৃষক। রাস্তাঘাট, পুল, কালভাট, ব্রিজ নির্মানে মানুষের যোগাযোগ ব্যবস্তার ব্যাপক উন্নতি ঘটেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সারাদেশে ৫০৮টি মডেল মসজিদ নির্মান করতে যাচ্ছেন সরকার।

তিনি বলেন, ১৬ কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উপর আস্থা রেখে দেশ যখন এগিয়ে যাচ্ছে- তখন গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে। সবাই সজাগ থাকবেন গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি, জামাত এর অপশাসন বাংলার শান্তি প্রিয় মানুষ প্রত্যাক্ষান করেছে, ওদের দল এখন স্ক্যাইপিতে লন্ডন থেকে পরিচালিত হয় এবং ফেরারি আসামি তা পরিচালিত করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেদল স্ক্যাইপিতে পরিচালিত হয় তাদের অবস্থান জনগন বুঝে গেছে। ওদের অবস্থান আর কোন দিন বাংলাদেশের রাজনীতিতে হবেনা।

স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলমগির হোসেন হাওলাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাছির আম্মেদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, হাজীপুর ইউপি চেয়াম্যান হামিদুর রহমান টিপু।

দ্বিতিয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের ভোটে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামিলীগ যুগ্ন সম্পাদক সাফিজল ইসলাম। ডোল, বাদ্য, তবলা বাজিয়ে ইউপি বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা কর্মী আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে সম্মেলন স্থলে যোগ দেন।

(এমটি/এসএএম/ ২৩ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)