এজিএমের তারিখ পরিবর্তন করেছে ইনটেক লিমিটেড

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অন্যান্য তথ্য অপরিবর্তীত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানা যায়।

(এমআইআর/ ২৪ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)