ফের বাড়ানো হলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে। পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ পাওয়া যাবে ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৫১৩ টাকায়। এই তিন মানের স্বর্ণের দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।

( এসআর / ২৪ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)