পুঁজিবাজারে আসতে চায় ওয়ানওয়ার্ল্ড ইনফোটেক; ইস্যু ব্যবস্থাপনায় এএএ ফাইন্যান্সের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে চায় দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম কোম্পানি ওয়ানওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেড। এলক্ষ্যে ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠান ‘এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ট্রান্সফর্মেশনের উপর বিশেষ দৃষ্টি রেখে বিশ্বব্যাপী আইটি সলিউশনস এন্ড সার্ভিসেস প্রোভাইডার ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক লিমিটেড সম্প্রতি ডিএসই’র অধীনে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এএএ) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, এএএ ফাইন্যান্স এই ইস্যুতে আর্থিক উপদেষ্টা ও পরিসেবা দিবে।

ওয়ানওয়ার্ড ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মো: ওবায়দুল হক এবং এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ওয়ানওয়ার্ড ইনফোটেকের গ্লোবাল ডিরেক্টর টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস মারুফ আহমেদ; এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক এবং এএএ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফেরদৌস মজিদ প্রমুখ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৮ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)