জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদের পরীক্ষা ২০ ডিসেম্বর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল। এটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান পরবর্তীতে বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সংশ্লিষ্টদেরকে যথাসময়ে অবহিত করা হবে।

( এসআর /০৩ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)