আইটিসির ১৯তম এজিএম সম্পন্ন; ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড(আইটিসি)।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হল-২ তে এই এজিএম সম্পন্ন করে কোম্পানিটি।

এজিএমে গত ৩০ জুন ২০১৯  শেষ হওয়া হিসাব বছরের আর্থিক  প্রতিবেদন অনুযায়ী, শেয়ারহোল্ডারদের ঘোষিত ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন বিনিয়োগকারীরা। এরমধ্যে ৭ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড রয়েছে।

সভায় ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং স্বতন্ত্র পরিচালকগণ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৫ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)