বেনাপোল ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোলে ইলেকট্রনিক কাজ করার সময় ৮তলা ছাদ থেকে পড়ে  নাজিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নাজিম উদ্দিন ঝিনাইদহের কোট চাঁদপুর গ্রামের মুবারসেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বেনাপোল বাজারের রহমান চেম্বার বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে।

সরজমিনে দেখা গেছে, নির্মানাধীন বেনাপোল রহমান চেম্বার বিল্ডিং এ এখনও ইমারতের কাজ চলছে। সেখানে শ্রমিকদের কাজের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই।

জানতে চাইলে বেনাপোল রহমান চেম্বার বিল্ডিং এর মালিক বিপ্লব হোসেন জানান, নিহত নাজিম উদ্দিন ইলেকট্রনিক মিস্ত্রি।  গত বুধবার সকাল থেকে তার বিল্ডিংয়ে ৪/৫ জন মিস্ত্রি লাইটিং এর কাজ করছেন।

তিনি জানান, বৃহস্পতিবার   দুপুর সাড়ে ১২ টার দিকে জানতে পারি নাজিম উদ্দিন ছাদ থেকে পড়ে গেছে। এ সময় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এনাম উদ্দিন শিপন তাকে মৃত ঘোষণা করেন।

(এমআই/এসএএম/ ০৫ ডিসেম্বর ২০১৯)

 


Comment As:

Comment (0)