বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষনপ্রাপ্ত ১০টি কুকুর উপহার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল : বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে সৌহার্দ সম্প্রীতির অংশ হিসেবে ভারতী সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ৩০টি কুকুর উপহার দিয়েছেন।
শনিবার ( ৭ ডিসেম্বর ) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রথম ১০টি কুকুর হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।
অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন পন্য সনাক্ত করবে এই প্রশিক্ষন প্রাপ্ত কুকুর গুলো । কুকুরগুলো হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন-যশোর (ক্যান্টনম্যান্টের) সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন, লে. কর্নেল মিজানুর রহমান, ৪৯ বিজিবির এডি-ফারুক হোসেন, ভারতীয় সেনাবাহিনীর কলিকাতা ক্যান্টমেন্ট-কর্নেল কেশব যাদব।
এ সময় বেনাপোল সীমান্ত চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে দু’দেশের সেনা ও বিজিবি-বিএসএফ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
জানতে চাইলে কর্নেল আনোয়ার হোসেন জানান, ভারত সরকারের দেওয়াা ১০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে উপহার দেওয়ার হয়েছে। কুকরগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে। কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সনাক্ত পূর্বক উদ্ধার করা হবে বলে জানা গেছে।
(এমআই/এসআর/ ০৮ ডিসেম্বর ২০১৯)



