বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: `আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের বেনাপোলে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে।
সোমবার সকালে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে বেনাপোর পৌর মেয়র ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জাতিয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন শার্শা, দুর্নীতি দমন কমিশন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এ বিষয়ক এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এরআগে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। এরপর বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা বেনাপোল কাস্টমস হাউজের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসুচী পালন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি দার্শনিক ধর্মতাত্তিক, নৈতিক দৃষ্টিকোণ থেকে কোন আদর্শের নৈতিক বা আধ্যাত্নিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্নসাৎ এবং সরকারী ও রাজনৈতিক শক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাও দুর্নীতির অন্তর্ভূক্ত। বর্তমান সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে সর্বোগ্রাসী দুর্নীতি প্রবেশ করেছে। তাই দুর্নীতির লড়াই কোন ব্যাক্তির নয়, কোন প্রতিষ্ঠানের নয়, এটা গোটা বাঙ্গালী জাতির লড়াই। এই ভুখন্ডকে আমরা দুর্নীতিমুক্ত হিসাবে প্রতিষ্ঠা করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে। পাঠ্য পুস্তকেও দুর্নীতি সম্পর্কে প্রবন্ধ থাকতে হবে। যা পড়ে আগামী দিনের সন্তানেরা দূর্নীতিকে ঘৃনা করবে। এমনকি তারা দুর্নীতিতে জড়াবেও না। আমরা যদি এখন থেকে দেশকে দুর্নীতি মুক্ত করতে না পারি তাহলে আমাদের সন্তানদের কাছে ও মুখ দেখাতে পারব না।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহসান উল্লাহ মাষ্টার, সাধারন সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল কাস্টমস এর সহকারি কমিশনার উত্তম চাকমা, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, বেনাপোল পৌর কাউন্সিলার মিজানুর রহমান, বেনাপোল বন্দরের উপ-পরিচালক আতিকুর রহমান প্রমুখ।
(এমআই/এসএএম/ ০৯ ডিসেম্বর ২০১৯)



