ডিভিডেন্ড ঈল্ডে প্রতিবেশি দেশগুলোর মধ্যে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পুঁজিবাজারগুলোর মধ্যে ডিভিডেন্ড ঈল্ডে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারলি (এপ্রিল-জুন’২০১৯) শীর্ষক এ প্রতিবেদনে কয়েকটি দেশের পিই রেশিওর তথ্য পর্যালোচনা করে জানানো হয়, বিগত বছরের (২০১৯) ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের ডিভিডেন্ড ঈল্ড ৪ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য সময়ে ভারতের ডিভিডেন্ড ইল্ড ১ দশমিক ১৮ শতাংশ, শ্রীলঙ্কার ৩ দশমিক ৭৩ শতাংশ, থাইল্যান্ডের ২ দশমিক ৯৬ শতাংশ, হংকংয়ের ২ দশমিক ১৯ শতাংশ, চীনের ৩ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, বাজার মূল্যের ভিত্তিতে প্রাপ্য লভ্যাংশ (ডিভিডেন্ড) বিনিয়োগের কত শতাংশ তাই হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। ঘোষিত ডিভিডেন্ডকে ১০০ দিয়ে গুন করে সংশ্লিষ্ট শেয়ারের বাজার মূল্য দিয়ে ভাগ করলে ডিভিডেন্ড ঈল্ড পাওয়া যায়। এই ঈল্ড যত বেশি হবে বিনিয়োগকারীর প্রাপ্তিও তত বাড়বে।

(এমআইআর/এসএএম/১২ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)