আগে বন্দী মুক্তি, পরে আলোচনা: তালেবান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  আফগানিস্তানের তালেবান দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে, তবে ৫ হাজার বন্দীকে কারাগার থেকে মুক্তি না দিলে কোন আলোচনা হবে না বলেও জানিয়েছে তারা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, বন্দি তালেবানের বেশিরভাগই মার্কিন সেনাদের হাতে ধরা পড়েছে এবং আফগান সরকারের কারাগারে তাদেরকে বন্দি রাখা হয়েছে। তালেবান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তবে বন্দীদের মুক্তির অপেক্ষা করছো। ৫ হাজার বন্দীর মধ্যে ১০০/২০০ কিংবা তার চেয়ে কম বেশি বন্দিকে আটক রাখা হলেও আলোচনায় বসবে না তালেবানে।

১৯ বছরের দীর্ঘ যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন সরকার তালেবানের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি সইয়ের অনুষ্ঠানে আফগান সরকারের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই চুক্তি নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি চুক্তির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হবে তারও কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। অনেকে আশঙ্কা করছেন- আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান এবং আফগান সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়বে।

(এসআর/ ০৩ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)