ব্রাজিলের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্কারোপ অনিশ্চিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সময়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে বলে স্থানীয় সময় গত শনিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ আমেরিকার দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র শুল্কারোপ করবে কিনা, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। খবর রয়টার্স।

ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে বলসোনারোর সঙ্গে নৈশভোজের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি ব্রাজিলের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের নতুন করে শুল্কারোপের কথা ভাবছেন কিনা। উত্তরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর আগে ব্রাজিলকে সহায়তা করেছে। কিন্তু শুল্কারোপের বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না।

এর আগে ডিসেম্বরে বলসোনারো বলেছিলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন, ব্রাজিলের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন শুল্কারোপ করা হবে না।

(এসআর/ ০৯ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)