ভারতের ৮০ শহরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতে করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মুখে অবনতি ঠেকাতে দিল্লী, বোম্বেসহ ৮০টি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত শহরগুলো লকডাউনে থাকবে।

খবর এনডিটিভির

লকডাউনের আওতায় আসা শহরগুলোর মধ্যে আছে-দিল্লি, বোম্বে, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, চন্ডিগড়, সুরাট, আহমেদাবাদ, জম্মু, শ্রীনগর, লাদাখ, পুনে, জয়পুর, হায়দরাবাদ, গজিয়াবাদ, লখনো।

লকডাউনের সময় এসব শহরে সব অফিস আদালত, মার্কেটসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জনসাধারণকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। শহরের মধ্যে বাস, ট্যাক্সি, অটোরিকসাসহ সব যান বন্ধ থাকবে।

এছাড়া যে ৩১টি রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেগুলোও ৩১ মার্চ পর্যন্ত সময়ের জন্য লকডাউনে যাচ্ছে আজ থেকে। এ সময়ে কোনো আন্তঃরাজ্য যাস, ট্রেন চলবে না।

কয়েকটি রাজ্যে লকডাউন কঠোরভাবে পরিপালনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

(এমআইআর/ ২৩ মার্চ ২০২০)


Comment As:

Comment (0)