করোনার ঔষধ আবিষ্কার করলো বাংলাদেশী কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মহামারি ভাইরাস করোনার ঔষধ আবিস্কার করেছে বাংলাদেশী ডেল্টা ফার্মা লিমিটেড। আর এ ঔষধে ১ দিনে সুস্থ হবে ১৮ হাজার রোগী।
বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরকে করোনার এ ঔষধ ডোনেট করেছে ডেল্টা ফার্মা।
সোমবার (২৪ মার্চ) সকালে ডেল্টার এমডি ড. মো. জাকির হোসেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের হাতে ঔষধগুলো তুলে দেন।
এ ঔষধ দিয়ে প্রতিদিন ১৮ হাজার করোনা আক্রান্তকে সুস্থ করা যাবে। এর মধ্যে রয়েছে- হাইড্রক্সি ক্লোরোকুইন এবং এজথ্রোমাইসিন। ডেল্টা ফার্মা তিন লাখ হাইড্রোক্সি ক্লোরোকুইন এবং এক লাখ ২০ হাজার এজিথ্রোমাইসিন অধিদপ্তকে দিয়েছে।
জানা গেছে, এ ওষুধগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান।
জানতে চাইলে ডেল্টা ফার্মার একজন উর্ধ্বতন কর্মকর্তা বিনিয়োগবার্তাকে জানান, আমাদের এ ঔষধ আন্তার্জাতিকভাবে পরিক্ষিত। এটি সেবনের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। একইসঙ্গে করোনার মতো জটিল রোগ থেকে নিরাময় মিলবে।
(শামীম/২৪ মার্চ ২০২০)



