রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প
বিনিয়োগবার্তা ডেস্ক,: রাশিয়ার কুরিল দ্বীপ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও সেখানে সুনামির কোন ঝুঁকি দেখা দেয়নি। এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের পক্ষ থেকে আজ (২৫ মার্চ) এই তথ্য দেয়া হয়েছে। জাপানের সাপোরো শহর থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের ৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র বলেছে, ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে সামান্য আকারের ঢেউ সৃষ্টি হয় তবে তা বড় কোনো সুনামির ঝুঁকি তৈরি করেনি। অবশ্য, সংস্থাটি আগে সতর্ক করেছিল যে, এই ভূমিকম্পের কারণে সুনামি দেখা দিতে পারে। কুরিল দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জাপান মনে করে এটি তার উত্তরাঞ্চলীয় ভূখণ্ড।
(এসআর/ ২৫ মার্চ, ২০২০)



