যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বৃটিশ রাজপুত্র প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

টুইটে বরিস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ধরে শরীরে করোনাভাইরাসের মাঝারি লক্ষণ আছে। টেস্টে পজেটিভ এসেছে (করোনার উপস্থিতি পাওয়া গেছে)।

টুইটে বৃটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি এখন স্বেচ্ছায় বিচ্ছিন্ন (Self Isolation) আছেন। এখানে থেকেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই চলছে, সেটি অব্যাহত থাকবে। স্মিলিতভাবে আমাদেরকে এই যুদ্ধি চালিয়ে যেতে হবে।

বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, গতকাল বরিস জনসন তার দেহে করোনার লক্ষণ দেখে যুক্তরাজ্যের প্রধান মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস উইটির শরনাপন্ন হন। এর পর তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস শনাক্ত হয়।

(শামীম/২৬ মার্চ ২০২০)


Comment As:

Comment (0)