এ বছর করোনার টিকা অসম্ভবঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী বছরের আগে করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন সম্ভব হবে না বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব। গতকাল রোববার তিনি এমন সতর্কবার্তা দেন বলে জানিয়েছে আরব নিউজ।
করোনার কোনো টিকা এ বছর ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বৈশ্বিকভাবে কয়েক দফা কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঘটলে টিকা আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রসঙ্গত, এই মহামারীতে ব্রিটেনেই মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এছাড়া বিশ্বে মারা গেছেন ২ লক্ষাধিক মানুষ।
ভাইরাসটির সংক্রমণের কারণে বিশ্বের অর্থনীতির চাকা অনেকটাই শ্লথ হয়ে গেছে। আর এর ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে প্রায় শতাধিক দেশ-প্রতিষ্ঠান। শুধুমাত্র ভ্যাকসিনের জন্যই চলছে ৭০টির বেশি গবেষণা।
(এএইচএন/ ২৭ এপ্রিল, ২০২০)



